ইউএসবি এক্সপ্রেস এর কার্যক্রম শুরু

গ্রাহকের পণ্যের যথাযথ নিরাপত্তা প্রদান, টেকনোলজিক্যালি পণ্যের অবস্থান নিশ্চিতকরণ, দ্রুততম সময়ে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছানো, তুলনামূলক কম খরচে, সঠিক মান বজায় রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস দিতে ইউএসবি এক্সপ্রেস তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।
 
শনিবার ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কিংবা বিদেশে আপনার পণ্য পৌছাতে দ্রুততার সাথে ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করে পণ্যের অবস্থান সুনিশ্চিত করে প্রথমদিন থেকেই গ্রাহকদের সেবা প্রদান করছে ইউএসবি এক্সপ্রেস।উত্তরবঙ্গের নানা রকম আমের চাহিদা এখন সারাদেশে।আর সেই আম মাঠ থেকে ভোক্তার হাতে পৌঁছাতে ইউএসবি এক্সপ্রেস কাজ করছে।প্রাথমিকভাবে উত্তরবঙ্গের বিভাগীয় শহর রাজশাহী আর সুমিষ্ট আমের চারণভূমি খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী রাজধানী ঢাকার বিভিন্ন গন্তব্যে অতি অল্পসময়ে পৌঁছে দিচ্ছে ইউএসবি এক্সপ্রেস। 
 
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ইউএসবি এক্সপ্রেস, যা বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাপ্রদানকারী কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে আত্নপ্রকাশ করেছে।আগামী ১লা জুলাই থেকে ৬৪ টি জেলা শহরে ইউএসবি এক্সপ্রেস এর নিজস্ব অফিস, ফ্র্যাঞ্চাইজি ও এজেন্ট এর মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে।ইউএসবি এক্সপ্রেসের সেবার অন্যতম লক্ষ্য তিনটি যথাক্রমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পন্য অন্যান্য প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর,কাস্টমারদেরে কাছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য এবং বিভিন্ন কাস্টমারদের পণ্য অন্যান্য কাস্টমারদের কাছে স্থানান্তর। 
 
ইত্তেফাক/রেজা