ঢাকাই শোবিজ জগতের পরিচিত মুখ সৈয়দ রুমা। দেশের বড় বড় ফ্যাশন শোতে নিয়মিতই অংশগ্রহণ তার। প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর পোশাকের ফটোশুটেও নিয়মিত তিনি।এবার ব্যবসায়ী পরিচয়ে পরিচিত হচ্ছেন এ মডেল।চালু করছেন ‘আর বাই রুমা’ নামের নতুন ই-কমার্স ব্যবসা।
শুক্রবার রাজধানীর গুলশানে একটি রেস্তোরায় এক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা করে সৈয়দ রুমার এ অনলাইন শপ।অনুষ্ঠানে দেশের র্যাম অঙ্গনের সকল তারকারাই উপস্থিত হন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা নিপূন ও কণ্ঠশিল্পী কনা।সবার উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে শুরু হয় আয়োজন।রুমার এ শপে মেয়েদের বাহারি ডিজাইনের জুতা, হ্যান্ডব্যাগ, কন্টাক্ট লেস, লিঙ্গিরি, ও মেয়েদের সব ধরনের কসমেটিকস পাওয়া যাবে বলে জানান রুমা।
ফেসবুকে www.facebook.com/RaccessoriesRuma এই লিংকে এবং ওয়েবসাইটের www.rbyruma.com গিয়ে অর্ডার দিলেই দ্রুত পৌঁছে দেয়া হবে পণ্যগুলো।
র্যাম্পের বাইরে নতুন এ পরিচয় প্রসঙ্গে সৈয়দ রুমা বলেন, ‘শুধু মুনাফা নয়, গ্রাহককে উত্তম সেবা দেয়াই এ অনলাইন শপের লক্ষ্য। এখন থেকে নারীরা সহজেই অর্ডারের মাধ্যমের তাদের পছন্দের পণ্যটি কিনতে পারবেন।আমাদের এ শপের প্রতিটি পণ্যই কোয়ালিটির দিক দিয়ে শতভাগ নিশ্চয়তা পাবেন ক্রেতারা।বিশ্বস্ত এই অনলাইন শপ থেকে আপনি এবং আপনারা সবাই শপিং করতে পারেন।আশা করি আপনারা আমার নতুন এ উদ্যোগের সঙ্গে থাকবেন।’
ইত্তেফাক/রেজা