‘সীতা টেস্ট টিউব বেবি ছিলেন’ দাবি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কখনও মহাভারত যুগে ইন্টারনেট আবার কখনও বা হনুমানকে প্রথম আদিবাসী নেতা বানিয়ে দেয়া, এরকম বহু হাস্যকর মন্তব্য করে বিতর্কে এসেছেন বিজেপি নেতারা। এবারও তার ব্যতিক্রম হল না। 
 
উত্তরপ্রদেশের উপ–মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দীনেশ শর্মা এরকমই আরেক অবাস্তব বিবৃতি দিয়ে নিজেকে হাসির পাত্র বানালেন। তার দাবি রামায়ণ যুগেও টেস্ট–টিউব বেবির প্রচলন ছিল। তিনি দাবি করে বলেন, ‘মানুষ বলে সীতাজির জন্ম হয়েছে মাটির পাত্রের মধ্যে, এর অর্থ রামায়ণের সময়েও টেস্ট টিউব বেবির ধারণা প্রচলিত ছিল।’‌ 
 
বৃহস্পতিবার দীনেশ শর্মা প্রাচীন ভারত নিয়ে আরও এক দাবি করে বসেন। তিনি জানান যে, মহাভারত যুগেই সাংবাদিকতার সূচনা হয়েছিল। আধুনিক ও প্রাচীন ভারতকে একসঙ্গে যুক্ত করে তিনি বলেন, ‘‌আজ যে লাইভ সম্প্রচার আমরা দেখি, আমার মনে হয় একই প্রযুক্তি মহাভারতের সময়ও ছিল। কারণ সঞ্জয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ লাইভ দেখিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে।’ উপ–মুখ্যমন্ত্রী‌ ‘‌হিন্দি সাংবাদিকতা দিবস’‌উপলক্ষ্যে এসে তিনি তার বক্তব্য করতে গিয়ে এই বিবৃতি দেন। এমনকী তিনি গুগল এবং নারদ মুনির মধ্যেও সামঞ্জস্য খুঁজে পান। 
 
তিনি বলেন, ‘‌আপনাদের গুগল বর্তমানে শুরু হয়েছে, কিন্তু আমাদের গুগল শুরু হয়েছে বহু বছর আগে। নারদ মুনি হলেন তথ্যের ভাণ্ডার। তিনবার নারায়ণ বলে তিনি যেখানে খুশি পৌঁছে যেতে পারতেন এবং একে–অপরের বার্তা পৌঁছে দিতে সাহায্য করতেন। আজকাল
 
ইত্তেফাক/ইউবি