লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় দর্না নগরীতে চালানো বিমান হামলায় অন্তত ২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। সিটি কাউন্সিলের প্রধান আওয়াদ লিরাজ শনিবার এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।
আওয়াদ লিরাজ বলেন, নগরীতে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে নগরীর পশ্চিমাঞ্চলীয় প্রবেশ পথে ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো ওই হামলায় অন্তত ২জন বেসামরিক লোক নিহত হয়েছে।
তিনি আরো বলেন, নাগরিকদের জীবনহানি ও ক্ষয়ক্ষতি এড়িয়ে শহরটি দখলের জন্য সেনাবাহিনী চারদিক থেকে ঘিরে রেখেছে। দর্না রক্ষা এবং খাদ্য ওষুধ সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি