কালকিনি উপজেলা জাতীয় পার্টির (জেপি) ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত কর্মী সভায় এ কমিটি গঠিত হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন মিসেস ফাতেমা আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক এএসএম মুস্তাফিজুর রহমান তালুকদার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আজাহার জমাদার, মনিরুজ্জামান সরদার, অধ্যাপক মিলন বাড়ৈ, মাস্টার আল আমিন হাওলাদার, তাছলিমা বেগম, অ্যাডভোকেট রহমত উল্লা, তানিয়া সুলতানা, জহিরুল ইসলাম প্রমুখ।
মিসেস ফাতেমা আজিজকে সভাপতি, মো. মনিরুজ্জামান সরদারকে সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদকে অর্থ-সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কালকিনি উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যকরী কমিটি গঠিত হয়।
ইত্তেফাক/এসএস