যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সোমবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৯.৪১ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৫৫.২৯ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১ দশমিক ১৪ কিলোমিটার গভীরে।
ইত্তেফাক/সেতু