বলিউড অভিনেতা রণবীর সিংয়ের দাদী রবিবার রাতে মারা গেছেন। দাদীর খুবই আদরের নাতি ছিলেন রণবীর। তাই দাদীর মৃত্যুর খবর পাওয়ার পরই বলিউডের এ অভিনেতা তার সমস্ত শুটিং ও অনুষ্ঠান বাতিল করেছেন।
রণবীর এক সাক্ষাত্কারে তার দাদী সম্পর্কে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, জীবনে অক্সিজেন ও পানি যেমন জরুরি তেমনি তার কাছে তার দাদী।
রণবীর বলেছিলেন, তিনি সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। আর এই শিক্ষা তিনি পেয়েছেন তাঁর পরিবারের কাছে। এভাবেই তিনি বড় হয়েছেন। আর এর মূলে রয়েছেন তাঁর দাদী।
কয়েকদিন আগে দীপিকা পাড়ুকোনও রণবীরের দাদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল যে, খুব শীঘ্রই রণবীর ও দীপিকা বিয়ে করতে চলেছেন। রণবীরের দাদী দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন।
ইত্তেফাক/রেজা