পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।
 
আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে এ মনোনয়ন দেন।
 
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, এডভোকেট শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম।
 
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন। বাসস
 
ইত্তেফাক/কেকে