বন্দর উপজেলার ফরাজীকান্দায় হাসান নামের এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় স্যাটেলাইট কেবল ব্যবসায়ী ও সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের পাইকপাড়া এলাকা থেকে ডিবির একটি টিম বাবুকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক এনামুল হক জানান, বন্দর থানায় কাউসার নামের একজন ডিশ ব্যবসায়ী ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা করে বাবুর বিরুদ্ধে। বাবুকে নিয়ে আরো আসামি ধরতে অভিযান চলছে।