টানা ১০বার জাতীয় বাজেট পেশ করে রেকর্ড গড়তে চলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামীকাল বৃহস্পতিবার ৭ জুন দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন তিনি। এটি হবে আবদুল মুহিতের ১২তম জাতীয় বাজেট উপস্থাপন।
স্বাধীন বাংলাদেশে টানা ১০ বার বাজেট পেশের সুযোগ আগে কোনও অর্থমন্ত্রীর হয়নি। সেক্ষেত্রে আবুল মাল আবদুল মুহিতই প্রথমবারের মতো এই রেকর্ড গড়তে যাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এটি যেমন একটি রেকর্ড, তেমনি সৌভাগ্যেরও বিষয়। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।’
এর আগে, সর্বোচ্চ ১২টি বাজেট পেশ করেন সাইফুর রহমান। তবে তিনি একটানা পাঁচটি বাজেট দিয়েছিলেন। আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরেও বাজেট পেশ করেছিলেন।বাসস
ইত্তেফাক/ইউবি