ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আমিরাবাগ বাদামগাছতলা এলাকা থেকে পুি্লশ বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। মডেল থানার এস আই রাসেল জানান, এলাকাবাসী খবর দিলে পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।