মিয়ানমারের সাগাইয়ং অঞ্চলে এক গাড়ি দুর্ঘটনায় ৫ নারীসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। মঙ্গলবার এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাগাইয়ং শহরের নিকটে মান্দালায়-মনিওয়া মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
ছয় চাকার একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিল।
ছয় চাকার একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিল।
চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে । ঘটনার পর চালক পালিয়ে যায়।
অপরদিকে সোমবার রাতে সাগাইয়ং-সিবো-মনিয়া মহাসড়কে মোটর সাইকেলের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে দুর্ঘটনায় ২ জন নিহত হয়।
ইত্তেফাক/ জেআর