গাজীপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

 ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে বৃহস্পতিবার  জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাসপাতালের পরিচালক ডা: মোঃ আমীর হোসাইন রাহাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আসাদ হোসেন, মেডিকেল কলেজ উপ-পরিচালক ডাঃ তপন কান্তি সরকার প্রমুখ।