তিন মাস কারাবন্দী থাকার পর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত ৬ই মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে শাহবাগ থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ইত্তেফাক/কেআই