প্রেমের গুঞ্জনের মধ্যেই নিক ও প্রিয়াঙ্কা আবারো একসঙ্গে

চারদিকে যখন তাদের প্রেমের গুঞ্জন ঠিক তখনি শুক্রবার মার্কিন গায়ক নিক জোনাসের (২৫) সঙ্গে ফের দেখা গেল বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে (৩৫)। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, তারা দুজনে জন এফ কেনেডি বিমানবন্দরে হাঁটছেন। তারপর সেখান থেকে বেরিয়ে একই গাড়িতে উঠছেন।
 
নিক প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট। সত্যিই তাদের প্রেম চলছে কিনা বলা মুশকিল কিন্তু যেভাবে তারা একসঙ্গে ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করছেন, তাতে স্পষ্ট, একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা।
IMG0
গত সপ্তাহ ভারতের গণমাধ্যমে খবর বের হয় যে, নিক ও প্রিয়াঙ্কা একসঙ্গে লিভ ইন করছেন। যৌন জীবনেও বেশ উপভোগ করছেন তারা।
 
ইত্তেফাক/রেজা