জাপানের মধ্যাঞ্চলে হত্যার অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে একটি বুলেট ট্রেনে তার ছুরি হামলায় একজন নিহত ও অপর দুই জন আহত হয়। জাপানে এ ধরনের হামলা ঘটনা খুবই বিরল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশকে উদ্ধৃত করে খবরে বলা হয়, কোজিমা। স্থানীয় সময় রাত ১০টার দিকে শিনকানসেন ট্রেনে এ হামলা চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তির নামা ইচিরো। ট্রেনটি টোকিও থেকে ওসাকা যাচ্ছিল।
ঘটনার পরপরই ট্রেনটি ওডাওয়ারা স্টেশনে জরুরি যাত্রাবিরতি করে। পুলিশ কর্মকর্তারা ওই বগিতে উঠে হামলাকারীকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, হামলাকারীর বয়স ২২ বছর। তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। লোকটি বেকার ছিল।
ওই মুখপাত্র আরো বলেন, এই ঘটনায় এক পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
পত্রিকায় খবরে বলা হয়, এই হামলায় দুই তরুণী সামান্য আহত হয়েছে। তারা আশঙ্কামুক্ত রয়েছে। হামলাকারী তদন্ত কর্মকর্তাদের জানায়, হতাশা থেকে সে কাউকে হত্যা করতে চেয়েছিল। বাসস।
ইত্তেফাক/ জেআর