সিঙ্গাপুর থেকে আমেরিকার নিউজার্সিতে সরাসরি বিমান পরিবহণ সেবা চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বিমান সংস্থাটি বলছে, কাতার এবং কোয়ান্টাসকে পিছনে ফেলে তারাই হবে পৃথিবীর একটানা দীর্ঘ পথ চলা এয়ারলাইন্স।
জানা গেছে, কোন বিরতি ছাড়াই একটানা ১৯ ঘণ্টা আকাশে উড়বে এ ফ্লাইট। বর্তমানে সবচেয়ে দীর্ঘ ফ্লাইট হচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কাতারের দোহা পর্যন্ত। সাড়ে ১৭ ঘণ্টার এ ফ্লাইট পরিচালনা করে কাতার এয়ারওয়েজ।
IMG0
এর পরেই দীর্ঘতম ফ্লাইট হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডন পর্যন্ত। ১৭ ঘণ্টার এ ফ্লাইট পরিচালনা করে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর থেকে নিউজার্সি ফ্লাইট পরিচালনা করেছিল।
IMG1
কিন্তু তেলের দাম বেড়ে যাবার কারণে সেটি পরিচালনা হয়নি। কারণ সিঙ্গাপুর এয়ারলাইন্স এয়ারবাস এ৩৪০-৫০০ মডেলের যে বিমান ব্যবহার করে সেটি পরিচালনা করতে প্রচুর জ্বালানির প্রয়োজন হয়। ফলে এ ফ্লাইট খুবই ব্যয়বহুল হয়ে যায়। ফলে সিঙ্গাপুর থেকে নিউজার্সি ফ্লাইট বাতিল হয়ে যায়। বিবিসি।
ইত্তেফাক/সেতু