স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক। কোনো ঘাটতি রাখছে না সরকার।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে। ওনার ব্যক্তিগত ও কারা চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন। আমরা ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে কখন পরীক্ষার জন্য নেওয়া হবে, তা আইজি প্রিজন্স নির্ধারণ করবেন।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ৭৩ বছর বয়সী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে তার দল বিএনপি।
ইত্তেফাক/এমআই