কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন খেয়ে পড়ে সুখে-শান্তিতেই আছে। শুধু অসুখে আছে জঙ্গি ও মাদক ব্যবসায়ীরা। আল্লাহর রহমতে আমরা জঙ্গি সন্ত্রাস বন্ধ করেছি। জঙ্গি ও মাদক ব্যবসায়ীরা এখন আর হুটহাট করতে পারে না। শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।
রবিবার দুপুরে উপজেলার পলাশিকুড়া জনতা উচ্চবিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, অনেকে অনেক কথা লেখেন, অনেকে মানবাধিকার নিয়ে আর্টিকেলও লিখে ফেলেছেন। মাদকব্যবসায়ী ও মাদকাসক্তরা শুধু তাদের সংসারকেই ধ্বংস করে না, দেশকেউ ধ্বংস করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বেল, পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
ইত্তেফাক/ইউবি