আড়াইহাজারে ধর্ষণের শিকার ১৪ বছরের শিশু

আড়াইহাজারে ১৪ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবির কান্দী গ্রামে এই ঘটনা ঘটে। ১৬ এপ্রিল ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার শিশুর ভাই বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ১৬ এপ্রিল বিবির কান্দী গ্রামের ১৪ বছরের শিশুর বাবা-মা বেড়াতে যায়। তখন মেয়েটিকে একই গ্রামে তার ফুফুর বাড়িতে রেখে যায়। এই সময় বিবির কান্দী গ্রামের সাজন মিয়ার ছেলে    জুয়েল মিয়া (২২) মোবাইল ফোনে মেয়েটিকে বাইরে আসতে বলে। 

মেয়েটি বাইরে এলে একই গ্রামের নায়েব আলীর ছেলে জালাল (২৪) এর সহযোগিতায় জোরপূর্বক মেয়েটিকে তার ফুফুর বাড়ির পিছনের ঝোপে নিয়ে ধর্ষণ করে জুয়েল।

এই সময় ধর্ষিতার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্ঠা করা হয়েছিলো। যে কারণে ২ দিন পর বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ‘এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্ঠা চলছে।’

ইত্তেফাক/নূহু