বরিশালে নিজের বাসা থেকে রেজাউল করিম রিয়াজ নামের দলিল লেখকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের পৌছে তারা ঘরের মধ্যে রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে নিহতের স্ত্রী ঘরে ছিলেন এছাড়া আর কোন লোক ঐ ঘরে ছিল না। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়ায় সন্দেহজনকভাবে স্ত্রী আমেনা খাতুন লিজা এবং লিজার ভাই মোঃ ইমনকে আটক করেছে পুলিশ।
এদিকে এরা দুজনে নিজেদের নির্দোষ দাবি করে এই মৃত্যুর ঘটনার জন্য নিহত রিয়াজের ভাইকে দায়ী করছেন। লিজা পুলিশকে জানায়, জমিজমা এবং টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ও নিহতের ভাইদের সঙ্গে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে।
আরও পড়ুনঃ নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা
কোতয়ালী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ‘এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু