অটল বিহারী বাজপেয়ী হাসপাতালে ভর্তি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘কিছুদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি ঘটছিলো। এর মধ্যে স্মৃতি হারিয়ে ফেলায় কিউকেই চিনতে পারছেন না তিনি। তাই তাকে দিল্লীর এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
 
এর আগে, গত মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বাজপেয়ীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, খবরটি ছিলো ভুয়া। এটাই প্রথমবার নয়। ২০১৫ সালে উড়িষ্যার বালেশ্বরে বাজপেয়ীর মৃত্যুর গুজবে বিশ্বাস করে স্কুল ছুটির নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। পরে সেই শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু