গত ৯ জুন ওয়াশিংটনের সেভেনটিন স্ট্রিটে পালিত হয় সমকামী দিবস। নানা উৎসব ও মুখোরিত পরিবেশের মধ্য দিয়ে পালিত হলেও একটা সময় জুড়ে ছিল ট্রাম্পবিরোধী স্লোগান।
সেদিন ওয়াশিংটনের সেভেন্টিন স্ট্রিটে মাঝবয়সী মহিলার এক হাতে পতপত করে উড়ছিল রামধনু রঙে আঁকা সমকামী সংগঠনের পতাকা। অন্য হাতে ছিল পোস্টার। পোস্টারে ইংরেজিতে লেখা, 'আমার সমকামী ছেলের জন্য আমি গর্বিত।' মিছিলে তখন ওই মহিলাকে দেখে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়ে। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আকাশ।
রাস্তার দুই ধারে হাজারো মানুষের উপস্থিতি ছাড়াও সেদিন বহুতল ভবনের ছাদেও ছিল অগণিত মানুষ। সমকামী মানুষের অধিকারের পক্ষে যারা কথা বলেন, তাদের অধিকারকে সমর্থন জানাতেই ছিল হাজারো মানুষের উপস্থিতি।
অগণিত মানুষের নিয়ে আসা পোস্টারে লেখা ছিল, সমকামীদের বিরুদ্ধে সকল অত্যচার বন্ধ হোক, আমরা তোমাদের অধিকার আদায়ে লড়বো।
মিছিল শেষের সময় ছিল ট্রাম্পবিরোধী স্লোগান। তাদের অভিযোগ, সমকামীদের অধিকার আদায়ে পাশে নেই তাদের প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের সমকামীদের পক্ষে কথা না বলাতেই তাদের সহ্য করতে হচ্ছে অত্যাচার আর জুলুম।
ইত্তেফাক/এসআর/নূহু