যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী থেকে ১৯৮৩ সালে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে ক্যালিফোর্নিয়াতে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ক্যাপ্টেন উইলিয়াম হাওয়ার্ড হিউজ জুনিয়র, যার ‘টপ-সিক্রেট’ ছাড়পত্র ছিল। এ মাসের শুরুতে পাসপোর্ট জালিয়াতির তদন্ত করতে গিয়ে ব্যারি ওব্রেইন নামে এক ব্যক্তিকে কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তথ্যের নানা অসঙ্গতির মধ্যে ঐ ব্যক্তি জানান তার আসল নাম উইলিয়াম হিউজ।
এই মুহূর্তে তাকে ক্যালিফোর্নিয়ার ট্রাভিস বিমান ঘাঁটিতে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান বাহিনী।
ক্যাপ্টেন হিউজ তদন্তকারীদের জানিয়েছেন, বিমান বাহিনীতে থাকার সময় তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণে এক সময় তিনি পালিয়ে যান এবং মিথ্যা একটি পরিচয় তৈরি করেন। তারপর থেকে ক্যালিফোর্নিয়াতেই বসবাস করে আসছেন তিনি।
বাহিনী থেকে পালিয়ে যাওয়ায় এখন তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, চাকরিজীবনের যাবতীয় বেতন ফেরত এবং অসম্মানজনকভাবে বিদায় দেয়া হবে বিমান বাহিনী থেকে।-বিবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ