ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় আবু বাক্কার(৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।  নিহত ব্যক্তি পৌর এলাকার পলবান্ধা গ্রামের মৃত আইজল শেখের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও ইসলামপুর পৌর মেয়র আঃ কাদের শেখ সূত্রে জানা যায়, আবু বাক্কার গত ১৯ এপ্রিল শুক্রবার দুপুরে ধর্মকুড়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মেলান্দহ থেকে আগত দেওয়ানগঞ্জগামী  একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহারিয়ার সিদ্দিকী রুমন আবু বাক্কারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ নাসিরনগরে আটক বিরল প্রজাতির বন্যপ্রাণি তক্ষক অবমুক্ত

ইসলামপুর থানার ওসি (তদন্ত) আনসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু