বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় কুমার সাহা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয় কুমার সাহা বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠি গ্রামের সুবোধ সাহার ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মোংলা থেকে রূপসাগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ-০৫-০০২২) বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে ওই মোটরসাইকেল আরোহী একজন নিহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/বিএএফ