লটারিতে পুরস্কার জেতাটা পুরোপুরি ভাগ্যের বিষয়। কোটি কোটি লটারির মধ্যে হাতে গোনা কয়েকটি টিকিট-ই বিজয়ী হয়। কেউ সারা জীবন ধরে লটারির টিকিট কিনেও ভাগ্যের শিঁকে ছেড়ে না। আবার কেউ প্রথম বারেই বাজিমাত করে দেন। তবে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি লটারি জেতার জন্য ১৮ বছর ধরে লটারির টিকিট কিনছেন, তাও একই নম্বরের টিকিট।
ইদাহোর বাসিন্দা মিচেল ট্রান আত্মবিশ্বাসী ছিলেন, কোন একদিন হয়ত তার নম্বরের টিকিটটি পুরস্কার জিতবে। আর এর জন্য হয়ত কিছুটা অপেক্ষা করতে হবে। কিন্তু মিচেলকে অপেক্ষা করতে হয়েছে পুরো ১৮ বছর! ১৮ বছর অপেক্ষার ফলটাও দারুণ মিষ্টি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর মিচেল জিতেছেন দুই মিলিয়ন ডলারের জ্যাকপট। লটারি জেতা টাকায় বাড়ির ঋণ পরিশোধের পর বাকি টাকা সঞ্চয়ের পরিকল্পনা করছেন মিচেল ট্রান।-সিএনএন