শ্রীনগরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে গতকাল বৃহস্পতিবার ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারি নিহত হয়েছেন। প্রেস এনক্লেভের মধ্যেই আততায়ীরা তাঁকে গুলি করে। গুলি লাগে তাঁর ব্যক্তিগত দেহরক্ষীর গায়েও। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উভয়কে মৃত বলে ঘোষণা করেন। সশস্ত্র তিন-চার জনের একটা দল তার উপর হামলা চালায় বলে জানা গেছে।
বুখারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও শোকপ্রকাশ করেছেন। এর আগে ২০০০ সালেও একবার টার্গেট করা হয়েছিল এই সাংবাদিককে। তার পর থেকেই সরকারি নিরাপত্তারক্ষী নিয়ে চলতেন তিনি।-দ্য ডন।
ইত্তেফাক/মোস্তাফিজ