গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। 
 
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। 
 
পরে পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।
 
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা
 
 
ইত্তেফাক/ইউবি