গতকাল শনিবার উদযাপিত হল মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে সেলিব্রেটিরা ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বরাবরের মতো বলিউড বাদশা শাহরুখ খান এবারো তার ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছন। ছোট ছেলে আব্রামের সঙ্গে নিজের একটি ছবি টুইট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান শাহরখ।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাক্টিভ থাকেন বলি বাদশা। এ দিন সকালে ছোট ছেলে আব্রামের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন নায়ক। ক্যাপশনে তিনি লেখেন, ‘ভালবাসা সব সময় চোখে থাকে। আমাদের চোখেও তোমাদের জন্য ইদের ভালবাসা। সকলকে ঈদ মোবারক। আপনাদের সকলের পরিবার সুস্থ ও সুন্দর থাকুক এই কামনা...।’
মুম্বাইতে থাকলে শাহরুখের কাছে প্রায় সব সময়ই থাকে আব্রাম। আর উৎসবের মেজাজে বাবাকে একেবারেই ছাড়তে চাইছে না সে।
Love is always only in the eyes….here’s all of ours to u on Eid. Eid Mubarak to everyone & may ur families be happy & healthy. pic.twitter.com/afAvn2OJo3
— Shah Rukh Khan (@iamsrk) June 16, 2018
বলিউড সূত্র জানা গেছে, ঈদ উপলক্ষে পার্টির আয়োজন করেছেন শাহরুখ। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত থাকবেন সেখানে।
ইত্তেফাক/মোস্তাফিজ