গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলা

গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে হামাসের নয়টি সামরিক স্থাপনায় সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে একথা বলা হয়েছে।
 
এক বিবৃতিতে তারা জানায়, হামাসের দুটি সামরিক স্থাপনা ও একটি অস্ত্র কারখানায় এ হামলা চালানো হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
 
ইসরাইলি ভূখণ্ডে বেলুন পাঠানো অভিযোগ এনে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনরা সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদ স্বরূপ ‘আগুন বেলুন’ ও ঘুড়ি পাঠাচ্ছে।
 
ইত্তেফাক/রেজা