এদেশের সিনেমা জগতে আহমেদ শরীফ জনপ্রিয় একটি নাম। তবে সময়ের সাথে বয়োজ্যেষ্ঠ শিল্পীদের যেন ভুলে যান সবাই। সম্প্রতি অসুস্থতা নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। জানান নিজের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিত্সার জন্য অনুদান দেন। তিনি বলেন, ‘অনেকদিন ধরে আমি অসুস্থ। আমি স্ত্রীকে নিয়ে খুব তাড়াতাড়ি দেশের বাইরে চিকিত্সা করতে যাবো। আমাদের প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন সুস্থ দেহ নিয়ে দেশের মানুষের সেবার করতে পারেন। আমি অনেক আনন্দিত যে, প্রধানমন্ত্রী সবসময় আমাদের খবর রাখেন। এখন শুধু সবার দোয়া চাই।’