ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক গাড়ি দুর্ঘটনায় অন্তত ছয় শিশু নিহত হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে এই ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
খবরে বলা হয়, মঙ্গলবার সকালে বিহারের রাজধানী পাটনা থেকে ৩৮০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত আরারিয়া জেলার তারাবারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরারিয়ার জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু শর্মা বলেন, আজ সকালে ১০ আরোহীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শিশু নিহত হয় এবং একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় গাড়ির অপর তিন আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তারা বাড়ি ফিরছিলেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে।বাসস।
ইত্তেফাক/ জেআর