রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে সরকার প্রধান বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী ১৫-১৬ এপ্রিল সৌদি আরবে ‘গালফ শিল্ড-ওয়ান’ শীর্ষক সমারিক মহড়ায় সমাপনী অনুষ্ঠান ও কুচকাওয়াজে অংশগ্রহণ, ১৭-২২ এপ্রিল যুক্তরাজ্যে কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, ২৬-১৮ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন ২০১৮ সম্মেলন’, ২৫-২৬ মে ভারতের পশ্চিমবঙ্গ এবং ৮-১১ জুন কানাডার কুইবেকে জি-৭ লিডারর’ আউটরিচ সম্মেলন এ যোগ দান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্র ও সরকার প্রধান ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন।
এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডি.লিট ডিগ্রি পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
ইত্তেফাক/কেআই