শুক্রবার সকালে গাংনীর সাহারবাটি গ্রামে একটি পাটকাঠির গাদা থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের ফুটবল মাঠ পাড়ার জাহিদ হোসেনের বাড়ি থেকে ওই বস্তু উদ্ধার করা হয়।
জাহিদ হোসেন জানান, তার নির্মাণাধীন ঘরের মধ্যে পাটকাঠি রাখা ছিল। সকালে রান্নার কাজে জ্বালানির জন্য পাটকাঠি নিতে গিয়ে পরিবারের লোকজন লাল স্কচটেপ মোড়ানো বোমার মতো বস্তু দেখে। পরে গাংনী থানায় খবর দেওয়া হয়।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার বস্তু দুটি বোমা নয়। বোমা সদৃশ বস্তু। ভয়ভীতি প্রদর্শনের জন্য কোনো চক্র বস্তু দুটি রেখে যেতে পারে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।