গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার তিন

বৃহস্পতিবার রাতে নিকলী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়শ পুরিয়া গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হলো: আ. খালেক, রুবেল মিয়া ও মোজ্জাম্মেল।

নিকলী থানার ওসি মো. নাছিরউদ্দিন ভূইয়া বলেন, শুক্রবার সকালে তিনজনকে আসামি করে নিকলী থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।