বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে লাকসাম রেলওয়ে জংশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী ৭টি ট্রেনে অভিযান চালিয়ে ঈদ শেষে কর্মস্থলগামী বিনা টিকেটে ও ট্রেনের ছাদে ভ্রমণকারীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ডিসিসি মো. জাকির হোসেন, লাকসাম জংশনের টিআই আবু তাহেরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি পাঠানসহ পুলিশের ফোর্স এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি