আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ট্রাম্প, সাক্ষাৎ করবেন রানীর সঙ্গে

 
আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য সফরে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড জনসন গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন। রবার্ট উড স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই সাক্ষাৎ হবে খুবই গুরুত্বপূর্ণ।
 
রাষ্ট্রদূত জানান, রানী রাষ্ট্রের প্রধান। তাই প্রেসিডেন্ট ট্রাম্প রানীর সঙ্গে সাক্ষাৎ করতে চান।-সিএনএন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ