‘বদনাম নিতে চাই না, জনগণের মন জয় করেই ক্ষমতায় আসতে হবে’

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আগামী একাদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পথে মানুষের রায়কে গুরুত্ব দিতে হবে।
 
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা বদনাম নিতে চাই না, জনগণের মন জয় করেই কিন্তু ক্ষমতায় আসতে হবে।
 
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ খুবই হিসাবি। কেউ দুর্নীতি করলে তারা তা ভুলে যায় না। মানুষের চোখ খুলে গেছে।
 
 
ইত্তেফাক/এমআই