সমকামী বিবাহ বৈধতা পাচ্ছে চেকে

অবশেষে চেক প্রজাতন্ত্রে সমকামী বিবাহ বৈধতা পেতে যাচ্ছে। আর একটি মাত্র ধাপ পেরোলেই সমকামী বিবাহ বৈধতা পাবে। 
 
গত শুক্রবার পার্লামেন্টের নিম্ন কক্ষে ৪৬ জন সংসদ সদস্য সমকামী বিবাহের খসড়া বিল উত্থাপন করেন। ৯টি দলের মধ্যে প্রধানমন্ত্রী আন্দে বাবিশের এএনও পার্টিসহ মোট ৬টি দলের সংসদ সদস্যরা বিলের পক্ষে আলোচনা করেন। বিলটি পাস হলে চেক প্রজাতন্ত্র হবে একমাত্র সাবেক কমিউনিস্ট দেশ, যেখানে সমকামী বিবাহ বৈধতা পাবে। বিলটি পাস করতে মোট ১২০ ভোট দরকার হবে। চেক পার্লামেন্টের নিম্ন কক্ষে মোট আসন সংখ্যা ২০০। 
 
২০০৬ সাল থেকে চেক প্রজাতন্ত্রে সমকামী বৈধতা ছিল। কিন্তু তাদের বিবাহের বৈধতা ছিল না। চেক প্রজাতন্ত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। গত মে মাসে সমকামী বিয়ের বৈধতার জন্য ভোট হয়। সেখানে ৫০ শতাংশ সমকামী বিয়েতে সমর্থন জানায়।
 
 
ইত্তেফাক/এসআর/ইউবি