গোপালগঞ্জে ফজলুল হক মনি স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারায়। খেলায় দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে সাইফের রিয়াদুল হাসান রাফির কাছ থেকে বল পেয়ে রাশিয়ান ফরোয়ার্ড ড্যানিস দুর্দান্ত শর্টে মুক্তিযোদ্ধার গোলরক্ষক হিমেলকে পরাস্ত করেন ১-০। ৫২ মিনিটে রাশিয়ান ফরোয়ার্ড ড্যানিস ডানপ্রান্তে রহিম উদ্দিনকে দিলে ফাঁকায় বল পেয়ে দুরন্ত গতিতে ঢুকে রহিম গোল করেন ২-০। জয় দিয়ে সাইফ স্পোর্টিংও লিগের প্রথম পর্ব শেষ করল।