সোমবার শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী ফুটবল। ৬ জাতির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বিদেশি দলগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে। অতিথি দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। যতদিন টুর্নামেন্ট হবে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। স্টেডিয়ামে দর্শকদের জন্য নিরাপত্তা জোরদার করা হবে। তবে দর্শকের জন্য কিছু নির্দেশনা রাখা হয়েছে। ছুরি কাঁচি ব্লেড সঙ্গে নিয়ে ঢোকা যাবে না। এমনকি ভারী ব্যাগ নিয়েও না। বিদেশি নারী ফুটবলারদের নিরাপত্তা দিতে স্টেডিয়ামের গেটে পুলিশ দেহ তল্লাশি করতে পারে।