ভারতের মধ্য প্রদেশে বিয়েবাড়ি থেকে এক ছয় বছর বয়সী শিশুকে অপহরণ করে ধর্ষণ ও পরবর্তীতে খুন করা হয়। পরিচয় গোপন করতে শিশুটির মুখও পুড়িয়েও দেয় ধর্ষক। মধ্য প্রদেশের গোয়ালিয়রের মোরেনায় এই ঘটনা ঘটে। ঘটনার তিনদিন পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটি একজন শার্ট-প্যান্ট পরিহিত লোকের পেছনে হাঁটছে। ওই ফুটেজের ওপর ভিত্তি করে অভিযুক্তকে চিহ্নিত করা হয়।
ওই ব্যক্তি শিশুটিকে আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে বিয়েবাড়ির বাইরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে শিশুটির বাবা-মা তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেন। গত বৃহস্পতিবার সকালে ওই বিয়েবাড়ির থেকে ৫০০ মিটার দূরে শিশুটির দেহ উদ্ধার হয়। হত্যাকারী শিশুটির মুখ নৃশংসভাবে পুড়িয়ে দিয়েছে, যাতে কেউ তাকে চিনতে না-পারে।
পুলিশ জানিয়েছে, নিকটবর্তী একটি জঙ্গলে বাচ্চা মেয়েটির দেহ উদ্ধার হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম কুশওয়াহ। ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। শিশুটিকে অপহরণ করে তাকে ধর্ষণ ও খুন করার কথা স্বীকার করেছে সে।
ইত্তেফাক/ জেআর