মুম্বাইয়ে ভারি বর্ষণ অব্যাহত, নিহত ৪

মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের রাজধানী মুম্বাইসহ মহারাষ্ট্র জুড়ে চলছে টানা বৃষ্টি। রবিবার থেকে ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। সড়কে ধীরে ধীরে যান চলাচল করছে। ভবন ধস, ভূমি ধস, গাছ ভেঙ্গে বেশ কয়েকজন হতাহতও হয়েছেন।
 
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মুম্বাইয়ের উপর ভারী থেকে অধিক ভারী বর্ষণ চলতেই থাকবে।
 
জানা যায়, দক্ষিণ মুম্বাইয়ের মেরিন লাইন্স এলাকার এম জি রোডের মেট্রো সিনেমার কাছে রবিবার ঝরের সময় একটি গাছ ভেঙ্গে দুই জন মারা যান। এসময় আরো পাঁচজন আহত হন। রবিবার দিবাগত রাত দুটায় থানে এলাকার ওয়াডোল গ্রামে দেয়ার ধসে ১৩ বছর বয়সী এক ছেলে মারা যান। এসময় তার বাবা-মা আহত হন।
IMG0
এছাড়া মুম্বাইয়ের মালাদ উপশহরে একটি খোলা কয়লা খনির কূপে পড়ে ১৫ বছর বয়সঢ কিশোর মারা যান।
 
অতিরিক্ত বর্ষণের কারণে আজ মুম্বাইয়ের ওয়াডালা এলাকায় লয়ডস এস্টেটের একটি কম্পাউন্ড ধসে গিয়ে ১৫ টি গাড়ি নিচে ভূপাতিত হয়। এসময় সেখানকার আবাসিক লোকজনকে দ্রুত সড়িয়ে নেয়া হয়। কোন দুর্ঘটনার খবর পাওয়া যায় নি।
 
ইত্তেফাক/রেজা