গাজীপুর সিটি এলাকায় অধস্তন আদালতে মঙ্গলবার সাধারণ ছুটি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় সকল অধস্তন আদালতসমূহ মঙ্গলবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ওই এলাকার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই