গরু পালন কেন্দ্রে চাকরি করায় মুসলিম নারীকে হত্যার হুমকি

মুসলিম হয়ে গরু পালন রক্ষা কেন্দ্রে চাকরি করায় ভারতের মধ্যপ্রদেশের মেহরুন্নিসা খান নামে এক নারীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মেহরুন্নিসা খান ন্যাশনাল কাউ সার্ভিস কর্পসের রাজ্য সভাপতি৷ 
 
ভারতের নিমাচ জেলায় একটি গোরক্ষা কেন্দ্রে চাকরি করেন তিনি৷ ওই গোরক্ষা কেন্দ্রটি তার বাড়ি থেকে ৫০ কিমি দূরে৷ যাতায়াতের পথেও তাকে হুমকি হুমকি দেয়া হয়। 
 
পরিবারের পক্ষ থেকে মেহেরুন্নিসাকে চাকরি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যেদিন থেকে তিনি এই চাকরিতে যোগ দিয়েছেন সেদিন থেকেই তার পরিবার তার বিরুদ্ধে দাঁড়িয়েছে৷ তাকে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদের মধ্যে পরিবারের লোকজনও আছে বলে মেহেরুন্নিসার অভিযোগ করেন৷ 
 
মেহেরুন্নিসা জানান, এই অবলা প্রাণীগুলির সঙ্গে থাকতে, তাদের হয়ে কাজ করতে ভালো লাগে। তাই তিনি এই চাকরি নিয়েছেন। কলকাতা ২৪×৭
 
ইত্তেফাক/ইউবি