চট্টগ্রামে ‘প্রেস ক্যাফে’র যাত্রা শুরু

দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবার পবিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে প্রেস ক্যাফে।

চট্টগ্রামের জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের ২য় তলায় ফিতা কেটে ‘প্রেস ক্যাফে’ এর উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, প্রেস ক্যাফে’তে শুধু খাওয়া-দাওয়া নয়, ক্যাফে’তে আসলে জানা যাবে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী অধ্যায়ে নির্মিত ছবি’র কথা ও সাংস্কৃতিক ঐতিহ্য, ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে দেশের খ্যাতনামা লেখকদের বইয়ের প্রচ্ছদ। 

গত রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, রুপম চক্রবর্তী, এস প্রকাশ পালসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা।