গাজীপুর সিটি নির্বাচন: ইভিএম ও সিসি ক্যামেরা ৬ কেন্দ্রে

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এ বারের নির্বাচনে ভোটার সচেতন এবং শহরভিত্তিক ৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হবে। 
 
যান্ত্রিক জ্ঞান সম্পন্ন মানুষ যাতে বুঝে শুনে এই প্রযুক্তি ব্যবহার করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য নগরীর ২টি ওয়ার্ডকে বেছে নেয়া হয়েছে। আর ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর বিবেচনায় সিটির ২টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এসব প্রযুক্তি সঠিকভাবে ব্যবহারের জন্য প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োজিত রয়েছেন।
 
ইত্তেফাক/এমআই