স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর টি এ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলার এম এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজি উল্যার সভাপতিত্বে ও মাস্টার শিপনের পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত গাইনি চিকিত্সক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টি এ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ কামরুজ্জামান, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্যা, পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন প্রমুখ।