বান্দরবানে দু’দিনব্যাপী নদী রক্ষা সম্মেলন শুরু

পাহাড়ের নদীগুলো বাঁচাতে বান্দরবানে দু’দিনব্যাপী পার্বত্য নদী রক্ষা সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার বিকালে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। এসময় অন্যদের মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন সোনিয়া মুরশিদ, সদস্য মো. আলাউদ্দিন, বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি ও প্রধান গবেষক মো. মনির হোসেনসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল বান্দরবানের সাঙ্গু নদীর উজানে তারাছা, ক্যাচিংঘাটাসহ আশপাশের এলাকাগুলো পরিদর্শন করেছে।